Saturday, November 7, 2015

স্বপ্ন দেখা by Oishik

স্বপ্ন দেখলাম আমি
    খেতে গেছি এক রেষ্টুরেন্ট-এ -
আমার সাথে খাচ্ছে
     নন্টে এবং ফন্টে ।
আদেশ দিলাম অনেক কিছুর,
শেষে খেলাম সুধু সরবত লিচুর ।।


Friday, November 6, 2015

পথকিরণ দাস by Oishik

পথকিরণ দাস
খেতে ভালবাসে ঘাস,
পথকিরণ দাস
গুনতে পারেনা মাস ।
তার খাওয়া বড় অদভুত,
সে দেখে ভাবে সে এক ভূত |
সে ভাবে সকালকে  রাত,
তার মনে হয় চাঁদ হলো মাখা ভাত ।
সে ভাবে জল গজায় গাছে,
তার মনে হয় জলের ও প্রাণ আছে ।
এই ভাবেই থাকে পথকিরণ দাস
কেটে যায় মাসের পর মাস ।

The above poem is Oishik's tribute to Sukumar Roy! He has started reading his poems from the day he was selected for the drama Lakshmaner Shaktishel that was staged during the Durga Pujo!

For the picture, I could not find a better পথকিরণ দাস  - a person more naive (read foolish) than me.